. সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকোটা হাওরে ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহি ইঞ্জিন চালিত নৌকা ডুবির ঘটনায় নিহত ১০ জন যাত্রীর মধ্যে গতকাল দিবাগত রাত থেকে এখনো পর্যন্ত ৬ জন শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে । নিহতরা হলেন, উপজেলার চরন্নরচর ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাবুল মিয়ার শিশু সন্তান শামীম মিয়া(৩),একই গ্রামের বদরুল মিয়ার ছেলে আবির মিয়া(৪),পাশর্^বর্তী নোয়ারচর গ্রামের আফজল মিয়ার ছেলে দোহান মিয়া(২), একই গ্রামের ফিরোজ মিয়ার ২ বছরেরে শিশুটির নাম অজ্ঞাত,,মাছিমপুর গ্রামের রৈইতুন নেছা(৩৫),শান্তা বেগম(৪),নোয়ারচর গ্রামের আসাদ মিয়া(৬) ও পেরুয়া গ্রামের করিমা বেগম(৬২)। এছাড়া এখনো ৪ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। .





মঙ্গলবার রাত ৮টার দিকে এ র্দূঘটনাটি ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ৪টি লাশ উদ্ধার করা হলেও ও আজ বুধবার সকালে আরো ৪ জনের লাশ উদ্ধার করা হয। এ নিয়ে মতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০ জনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় নৌকাটি যাত্রী বোঝাই করে দিরাইয়ের মাছিমপুর থেকে পেরুয়া যাওয়ার পথে কালিয়ারকোটা হাওরে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে এই হতাহতের ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত ৬ জনশিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে



এ ব্যাপারে স্থানীয় চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার এই অনাকাংঙ্খিত নৌকা ডুবির ঘটনাটির জন্য দুঃখ প্র্রকাশ করে বলেন,নৌকাটির তুলনায় যাত্রী কিছুটা বেশী ছিল । তবে হঠাৎ করে ঝড়োহাওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এখন পর্যন্ত ৬টি শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে ।