. সৌদিকে ইসরাইলে হামলা করতে বললেন হুথি প্রধান

ইয়েমেনে বোমাবর্ষণআগ্রাসন বন্ধ করে সৌদি আরবকে ইসরাইলে হামলা করতে বললেন ইরানের হাউথি বিদ্রোহীদের প্রধান মোহাম্মাদ আলী আল হাউথি। তিনি আরও বলেছেন, সৌদি এ কাজ করলে আমরা আর পাল্টা জবাব দেব না। ইরানের বার্তা সংস্থা পার্সটুডে জানায়, (১৫ মে) শনিবার এ কথা বলেছেন

. মোহাম্মাদ আলী আল হাউথি আরও বলেছেন, ‘ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা ও আগ্রাসনের বিষয়ে সৌদি আরব কোনো প্রতিক্রিয়াই দেখাচ্ছে না, কোনো পদক্ষেপই তাদের পক্ষ থেকে লক্ষ্য করা যাচ্ছে না। এ অবস্থায় আমি সৌদি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা ইয়েমেনে বোমা হামলার বদলে ইসরাইলে কয়েকটি বোমা ফেলুন। আপনারা যদি এটা করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের পাল্টা হামলা বন্ধ করে দেব।’

তিনি আরও বলেন, ‘ইসরাইলে বোমাবর্ষণ করলে আমরা আপনাদের ওপর আর হামলা চালাব না, এমনকি আপনারা আমাদের ওপর হামলা অব্যাহত রাখলেও আমরা প্রতিক্রিয়া দেখাব না।’

এর আগে তিনি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, ‘আসুন মা'রিবে চলমান সংঘর্ষ বন্ধ করে একসঙ্গে মসজিদুল আকসা রক্ষায় বায়তুল মুকাদ্দাসের দিকে রওনা হই।’

 এর আগে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুতি ঘোষণা করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা।