সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা বাস্তব জীবনে ইসরায়েলকে সমর্থন জানালে ১০ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার দিরহাম জরিমানার ঘোষণা দিয়েছে কুয়েতি সরকার।
আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বিনোয়োগ ব্যাংকার-উদ্যোক্তা ও ক্যাপিটল মার্কেটের উপদেষ্টা মীর মোহাম্মদ আলী খানের একটি টুইট পোস্টের বরাতে এমন খবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম এমএমএননিউজ টিভি।
আজ বুধবার (১৯ মে) কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি এই পোস্ট দিয়েছেন। মীর মোহাম্মদ আলী বলেন, কুয়েত সরকারকে অভিবাদন। দেশটি একটি আইন জারি করেছে, যাতে কেউ সামাজিকমাধ্যম ও বাস্তবজীবনে ইসরায়েলকে সমর্থন করলে ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার দিরহাম জরিমানার মুখে পড়বে।
এর আগে, ফিলিস্তিনি নাগরিকদের বৈধ অধিকারের সমর্থনে নিজের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন কুয়েতের প্রধানমন্ত্রী সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ।
আরও সংবাদ
হামলা থেকে বাঁচতে কোরআনের আয়াত পোস্ট করলো ইসরায়েল
মুসলমানদের ধোঁকা দিতে ও নিজেদের হামলা থেকেস বাঁচাতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার টুইটার পোস্টে গাজা উপত্যকায় বোমা হামলার ছবির পাশাপাশি কোরআনের আয়াত শেয়ার দেওয়া হয়েছে।
সোমবার (১৭ মে) সুরা ফিলের প্রথম চারটি আয়াত লিখে ইসরায়েলি বোমায় বিধ্বস্ত গাজার ছবি পোস্ট করা হয়েছে। সুরা ফিলে আবরাহা বাদশাহ’র কথা বলা হয়েছে। সে মক্কায় পবিত্র কাবা শরিফ ধ্বংস করতে হস্তিবাহিনীর নেতৃত্ব দিয়েছিল। কিন্তু আল্লাহ আবাবীল পাখি পাঠিয়ে তাদের ধ্বংস করে দিয়েছেন।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার টুইটার অ্যাকাউন্ট ও সেনাবাহিনীর মুখপাত্র আভিচেই অ্যাদরেই প্রায়ই কোরআনের আয়াত শেয়ার দিয়ে আসছে।
মুসলমানদের মনোযোগ আকর্ষণ করতে ও ফিলিস্তিনিদের ওপর বর্বর হত্যাকাণ্ডের ন্যায্যতা দিতে ইসরায়েলি সংবাদমাধ্যমও কোরআনের আয়াত ব্যবহার করছে।
নিদেদের বাঁচাতে ও মুসলমানদের ধোঁকা দিতে কুরআনের আয়াত সম্বলিত এসব পোস্ট করে আসছে রাষ্ট্রটি বলে মন্তব্য করছেন বিশ্লেষকগণ। বিশ্লেষকরা বলছেন, হামাসের হামলার সামনে নিজেরা টিকতে না পেরে এখন মুসলমানদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে তারা। কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ‘হামাস’ একের পর এক বুলেটের জবাব বুলেট দিয়েই ছুড়ছে।


0 Comments